
(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)
খুলনার তেরখাদা উপজেলায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নকে এগিয়ে নিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। “একটি বাড়ি একটি গাছ সবুজ তেরখাদা গড়ার অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে তিনি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, ঔষধি ও বনজ চারা রোপণের মাধ্যমে দিনটি শুরু করেন বৃক্ষরোপণ শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষকদের সঙ্গে আলাপচারিতায় তিনি শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো, ছাত্রছাত্রীদের নিরাপত্তা, ক্রীড়া সংস্কৃতি চর্চা এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনের বিষয়গুলো তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,তোমরাই আগামী দিনের বাংলাদেশ। শিক্ষার পাশাপাশি প্রকৃতি রক্ষার দায়িত্বও তোমাদের ওপর। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, নিরাপত্তা, খাদ্য ও জীবনের ভারসাম্য রক্ষা করে।” তিনি সবাইকে নিয়মিত গাছ লাগানো, পরিচর্যা ও পরিবেশ সচেতনতার চর্চা চালিয়ে যেতে উৎসাহিত করেন।
এর আগে সকালে তিনি তেরখাদা বাজারের বিভিন্ন দোকানে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন, গণতন্ত্র, পরিবেশ সুরক্ষা ও তেরখাদার সার্বিক অগ্রগতির প্রতিশ্রুতি তুলে ধরে লিফলেট বিতরণ করেন আজিজুল বারী হেলাল। স্থানীয়রা তার প্রতি সমর্থন ও ভবিষ্যত উন্নয়ন নিয়ে নানা প্রত্যাশার কথা জানান। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, কামরান হাসান ও রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সার্চ কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, হাবিবুর রহমান হাবিব, বলু চৌধুরী ( তেরখাদা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোল্লা হুমায়ুন কবির)ও নান্টা মোল্লা, কালাম লস্কর, এমদাদ, জাহিদ, জাহাঙ্গীর লস্কর, ভুট্র, মফিজুল ইসলাম, সোহাগ মুন্সি, রমিজ, টগর, খায়রুল, দিন ইসলাম, শফিক, জাকির, লিমনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।।