1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত। বাংলা হিলি বনাম সাঘাটা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজ মাঠে খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে ফুলবাড়ি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল ১৫ নভেম্বর শনিবার বিকেল ৩ টায় উদ্বোধনীতে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পাঠের মধ্য দিয়ে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি
হাজী মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসার ড. মো. নওশের ওয়ান , (দিনাজপুর ৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী) ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ইউপি চেয়ারম্যান মোঃ সামিদুল মাস্টার, আমন্ত্রিত অতিথি তওবা মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক ইমদাদ হোসেন , উক্ত খেলায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী খেলোয়াড় কল্যাণ সমিতির যুগ্নু আহবায়ক মোঃ রেজাউল করিম , সঞ্চালনায় ছিলেন সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য সচিব মো. মামুন মন্ডল (বাবু) ।

ফুলবাড়ী চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন – বাংলা হিলি বনাম সাঘাটা । টানা ৯০ মিনিট খেলার পর ট্রাইবিকারে বাংলা হিলিকে পরাজিত করে সাঘাটা খেলোয়ার ০-১ গোলে বিজয়ী হন উক্ত খেলা শেষে বিজয়ী দল বাঘাটা ক্যাপ্টেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীকে পুরস্কার তুলে দেন- আলহাজ্ব প্রফেসর ডা.মো.নওশের ওয়ান।
উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি দিনাজপুর -৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব প্রফেসর ডঃ মোঃ নওশের ওয়ান তার সংক্ষিপ্ত বক্তব্যে —দেশনেত্রী খালেদা জিয়া দিনাজপুর ৩ আসনে অংশগ্রহণ করায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park