1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ভুয়া ভোটার এবং নির্বাচন পরিচালনা কমিটির পক্ষপাতিত্তমূলক আচরণের অভিযোগ এনে শিরোমনি বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক পদপ্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ও ভোটবর্জনের ঘোষনা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

রিপোর্টার মোঃ মামুন মোল্লা খুলনা

শিরোমনি বাজার বণিক সমিতির নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে ভোট বর্জনের ঘোষনা দিলেন নির্বাচনে সভাপতি প্রার্থী আকতার হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদপ্রার্থী শেখ আসাদুল কবির চঞ্চল। ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শিরোমনি বাজারে সাবেক বণিক সমিতির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন। সাংবাদিক সম্মেলনে শেখ আকতার হোসেন লিখিত বক্তব্যে বলেন, শিরোমনি বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ ইকবাল হোসেনের আপন ছোট ভাই সভাপতি প্রার্থী হিসাবে নির্বাচন করায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান পক্ষপাতমূলক আচারন করছে। তাছাড়াও ব্যাপোক সংখ্যক ভুয়া ভোটার তৈরী করা হয়েছে। এ বিষয়টি আমরা প্রমাণ সহ নির্বাচন পরিচালনা কমিটি এবং শ্রম পরিচালক দপ্তর লিখিত ভাবে জানিয়ে অবিলম্বে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানকে প্রত্যাহার এবং ভুয়া ভোটার বাতিলের দাবী জানিয়েছি। লিখিত অভিযোগে আকতার হোসেন বলেন, গত ২৩/১০/২৫ তারিখ লিখিত ভাবে জানানোর পরও আমাদের ন্যায় সঙ্গত দাবীর প্রতি কোন কর্ণপাত না করায় আগামী ২৫ নভেম্বর শিরোমণি বাজার বনিক সমিতির নির্বাচন সুষ্ট ও নিরোপেক্ষ এবং শান্তিপুর্ণ ভোটগ্রহণ অন্তরায় হয়ে দাড়িয়েছে। এই অবস্থায় অভিযোগের কোন সমাধান না করায় সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদের প্রার্থীতা প্রত্যাহার করে ভোট বর্জনের ঘোষনা দিচ্ছি। সাংবাদিক সম্মেলনে সভাপতি প্রার্থী আরও বলেন ভোটার তালিকা প্রনয়নের দায়িত্ব এডহক কমিটি ভোটার তালিকা করে ১০৮৮ জনের খসড়া নামের তালিকা প্রকাশ করে। এই তালিকায় অগনিত ভুয়া ভোটার দেখা যাচ্ছে উল্লেখ করে এডহক কমিটির নিকট লিখিত অভিযোগ করি। অভিযোগ শুনানী না করে নির্বাচন কমিশন ১২৬৬ জন ভোটারের চুড়ান্ত ভোটারের তালিকা প্রকাশ করে। বিষয়টি বিভাগীয় শ্রম অধিদপ্তরে ভোটার তালিকায় অনিয়ম ও নির্বাচন কমিশনের চেয়ারম্যানকে অপসারনের করে একাধিক ব্যবসায়ী অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় শ্রম অধিদপ্তর এডহক কমিটির আহব্বায়ক ও নির্বাচন কমিশনকে নির্বাচন সংশ্লিষ্ট অভিযোেগ সমূহ নিষ্পত্তিপূর্বক নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য চিঠি প্রদান করে। সেই চিঠিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আজ পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসন্ন বাজার বনিক সমিতি নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ আসাদুল কবির চঞ্চল,বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এস এম আসাদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক শেখ মইনুল ইসলাম, কার্যকরী সভাপতি শেখ ইবাদাত হোসেন, বাজারের ব্যবসায়ী মীর সিরাজুল ইসলাম, মনিরুল ইসলাম। সাংবাদিক সম্মেলনের পরে সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্প্দাক পদের তিন প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির অফিসে গিয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park