1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

যশোরে ৪ ইট ভাটার মালিককে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর গতকাল মঙ্গলবার ১১ নভেম্বর যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩ (সংশোধিত ২০১৯) আইনে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে নিন্ম বর্ণিত ইটভাটা সমূহে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

ভাটাগুলো হলো মেসার্স ফাইভ স্টার ব্রিকস দোহাখোলা বাঘাপাড়া যশোর। সিটি ব্রিকস,জামদিয়া, বাঘারপাড়া যশোর। মেসার্স রেজা ব্রিকস,দত্তের রাস্তা, বাঘারপাড়া,যশোর ও মেসার্স সাকো ব্রিকস,চাড়াভিটা, বাঘারপাড়া,যশোর। এই ৪ টি ইট ভাটায় সর্বমোট ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এছাড়াও ট্রাক্টর দিয়ে আনুমানিক ছয় লক্ষ কাচা ইট ধ্বংস ও এস্কেভেটর দিয়ে কিলন ভেঙে দেয়া হয়েছে।

উক্ত মোবাইল কোর্ট বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। মোবাইল কোর্টটি সার্বিকভাবে তদারকি করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান। মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ এবং স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park