1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও এবং কর্মরত এসিল্যান্ড কে ফুলেল শুভেচ্ছা। 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন অর রশিদ এবং এসিল্যান্ড দেবাংশু বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাবের সদস্যরা এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।

এ সময় দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও মোঃ হারুন অর রশিদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্বপালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবাগত ইউএনও মোঃ হারুন অর রশিদ দিঘলিয়া উপজেলায় যোগদানের পর প্রেসক্লাবের এই সৌজন্য সাক্ষাৎকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন,

“দিঘলিয়ার উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আসবে। সাংবাদিকরা সমাজের দর্পণ—তাঁদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে।”এ সময় ইউএনও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা কামনা করেন এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রেসক্লাব সদস্যদের সঙ্গে ইউএনও মোঃ হারুন অর রশিদ  দিঘলিয়ার সার্বিক উন্নয়ন, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দিঘলিয়া প্রেসক্লাবের সদস্যরা নবাগত ইউএনওর মেধা, অভিজ্ঞতা ও নেতৃত্বে দিঘলিয়া আরও অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে সময় উপস্থিত ছিলেন,

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু,  সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা,  এস এম শামীম,  মোঃ হাবিবুর রহমান মল্লিক,   কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল  প্রমূখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park