1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তেরখাদায় আজিজুল বারী হেলাল জনগণের ভোটাধিকার ফেরাতে মাঠে আছে বিএনপি।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনরুদ্ধার—এই প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।রবিবার (৯ নভেম্বর ২০২৫) খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী ইউনিয়নের হাড়িখালী এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা শরীফ শাহ কামাল তাজের আয়োজনে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, “আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা জনগণের হারানো অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনরুদ্ধার। জনগণই দেশের মালিক—আমরা তাদের অধিকার ফেরাতে মাঠে থাকব এবং প্রতিটি ষড়যন্ত্র প্রতিহত করব।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট—এই দেশের মানুষ যেন আবার স্বাধীনভাবে ভোট দিতে পারে, মত প্রকাশ করতে পারে। এজন্য বিএনপি জনগণের পাশে থেকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে।সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ. এম. হাবিবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমায়ূন কবির, বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, আজিজুর রহমান আজিবর, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, উপজেলা যুবদল নেতা গোলাম মোস্তফা ভূট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সী, কৃষক দল নেতা রাজু চৌধুরী, শামীম আহমেদ রমিজ, সাবু মোল্লা, আমিনুল ইসলাম আমিন, সাব্বির আহমেদ টগর, মেহেদী চৌধুরীসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে আজিজুল বারী হেলাল উপজেলার নৌকাডুবি এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন এবং আটলিয়া মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে অংশ নিয়ে ধর্মীয় ও সামাজিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park