
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলালের পক্ষে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার(৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দিঘলিয়া উপজেলার কামারগাতী বাজারে অনুষ্ঠিত প্রচার মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মোল্যা মাহামুদুল হাসান মিঠু, দিঘলিয়া উপজেলা যুবদলের আহবায়ক কুদরতে এলাহী স্পিকার, ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, কৃষক দলের আহবায়ক শেখ মোঃ লিটন, সদস্য সচিব ইফতেকার সরদার। এছাড়াও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মেহেদি হাসান সাজ্জাদ, যুগ্ম আহবায়ক সোহেল রানা, রাজন, আবিদ আজাদ, আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব ইসলাম নয়ন, সরকারি এম এ মজিদ কলেজের সভাপতি মোঃ রাকিব গাজী, উপজেলা যুবদলের সদস্য মোঃ সোহাগ বিশ্বাস, দিঘলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ গোলাম হোসেন, বারাকপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক হুমাউন মোড়ল, সদস্য সচিব সিরাজুল ইসলাম, শাহীন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার, ইলিয়াস মোল্যা, বারাকপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাহাদ হোসেন, লিঠু, মধু মল্লিক, রাহাদ, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির, সাধারণ সম্পাদক ইমন, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সবুজ মীর, সৌরভ, হাসান, মুসা ইব্রাহিম, জিহাদুল ইসলাম, পলাশ মোল্যা, রকি মোল্যা, ইমামুল, হাসিব শেখ, খান আরিফুল ইসলাম, ফরহাদ হোসেন, ওমর ফারুক প্রমুখ। ধানের শীষের প্রচার মিছিলটি কামারগাতী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। মিছিল শেষে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজিজুল বারী হেলালের রাজনৈতিক পরিচিতি পত্র( লিফলেট) জনমানুষের হাতে তুলে দেয়।।