1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন। রিপোর্টার শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

রবিবার সকাল ১০টায় ডুমুরিয়া কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে ব্যাবিলনে বীজ যার সেরা ফলন ঘরে তার এই শ্লোগান কে সামনে রেখে ব্যাবিলন কম্পানি লিমিটেডের আয়োজনে ডিলার ও রিডিলারদের নিয়ে ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত ব্যাবসায়ী সম্মেলনে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা মেসার্স কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান সরদার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাবিলন কমপানির লিমিটেডের যশোর বিভাগের সেলস ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ব্যাবিলন কমপানির টেরিটোরি ম্যানেজার মোঃ সোহেল রানা, ব্যাবিলন মার্কেটিং অফিসার মাসুম বিল্লাহ, ডুমুরিয়া উপজেলা ফিল্ড অফিসার শেখ মাহমুদ, বক্তব্য দেন ব্যাবসায়ী মোঃ কামরুল ইসলাম সরদার, সন্জিদ গাইন,গাজী নাসির উদ্দিন, মিলন মন্ডল, নুরুজ্জামান গাজী,লিংকন মোহিত, মোঃ আবুল হোসেন, হুমায়ূন শেখ, সোহেল রানা, বিষ্টু প্রিয় দাশ,সৈয়দ সাইফুল, তুষার কান্তি ঢালী, মোঃ সোহেল হোসেন, সুমন মন্ডল, সৈয়দ ইমন, জাকির হাসান, মোঃ নজরুল ইসলাম, মোঃ তুষার কান্তি বালা,রনোজিদ সরদার ও মোঃ সোহেল প্রমুখ বক্তব্য প্রধান অতিথি বলেন হাইব্রিড ধান বীজ গজানোর জন্য সাধারন যে কোন বীজ ভিজানোর পূর্বে কিছু সময় (৩০-৪০ মি) রোদে গরম করে নেয়া। এরপর ছায়ায় রেখে ঠান্ডা হলে তারপর ভিজানো।বীজ পরিস্কার নলকুপের পানিতে (কম-বেশি) ২৪ ঘন্টা ভিজিয়ে রাখা অথবা ঐ সময় পর্যন্ত ভিজানো যতক্ষন ৫০% বীজের মুখ সাদা ইয়ে ফেটে যায়।ভিজিয়ে রাখার সময় গ্রীস্মকালে ২৪ ঘন্টার কমেও হয়ে যায়, কিন্তু শীতকালে বেশি লাগে এমনকি ৭২ ঘন্টাও লাগতে পারে। (বীজই বলে দেবে কতক্ষন ভিজাতে হবে)
ভিজানোর সময় ১২ ঘন্টার বেশি হলে প্রতি ১২ ঘন্টা পরপর পানি পরিবর্তন করে দিতে হবে।
বিশেষ করে শীতকালে প্রচন্ড ঠান্ডা পুকুরের পানি পরিহার করাই উত্তম তিনি আরো বলেন ব্যাবিলন, ধান হাইব্রিড যুবরাজ, ব্যাবিলন ২, ব্যাবিলন-৩ ব্যাবিলন সুপার, ব্যাবিলন হাইব্রিড ধান লাগালে ফলন বেশি তাই লাভ ও বেশি।গোছায় গোছায় ফলন,ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু, চাল মাঝারি মোটা ও সামান্য খাটো,ধান ঝরে পড়ে না ও শীষে চিটা হয় না।সঠিক চাষে একর প্রতি ফলন ১১০ থেকে ১২০ মণ‌ বোরো মৌসুমে জীবনকাল মাত্র ১৩০-১৩৫ দিন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park