1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধে বিআরটিএ’র অভিযান।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পঠিত

মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এর নিদর্শনায় এবং খুলনা বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমানের(পিএএ) পরিচালনায় ইকোনমিক লাইফ উত্তীর্ণ যানবাহন বন্ধে অভিযান ২০ শে জুলাই রবিবার সকাল ৯ টায় রুপসা কুদির বটতলায় শুরু হয় এবং দুপুর ২ টা থেকে বাগেরহাট খাজুরায় পরিচালিত হয়।এ সময় অভিযানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অফিসের উপপরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আতিকুল রহমান । খুলনা বিআরটিএ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম এর সমন্বয়ে গঠিত টিম খুলনা জেলায় অভিযান পরিচালনা করেন ।এ অভিযান বিআরটিএ, জেলা প্রশাসন ,পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে সারাদেশে দিন ও রাতে একযোগে পরিচালিত হয়েছে।২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক ট্রাক-কাভার্ড ভ্যান প্রভৃতি মোটরযান চলাচল বন্ধে সারা দেশের ন্যায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় খুলনায় দুইটি বাস ও বাগেরহাট হাইওয়েতে একটি বাস ডাম্পিং করা হয় এবং অন্যান্য বাস-ট্রাকে বিভিন্ন অপরাধে ৬ টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এ ব্যাপারে খুলনা বিআরটিএ এর সহকারী পরিচালক উসমান সরওয়ার আলম জানান বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশে দুর্ঘটনার রোধে ইকোনমিক লাইভ উত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধে অভিযান আজ থেকে শুরু এবং সড়ক পরিবহন ও নিরাপত্তা বিধানে এ অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park