1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

২০ ফুট লম্বা অজাগর সাপ সুন্দরবন ছেড়ে এখন লোকালয়ে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মালেকের বাড়ির বাগান থেকে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় সিপিজি ও ভিটিআরটি টিমের সদস্যরা সাপটি উদ্ধার করে বনরক্ষীদের সহায়তায় বনে অবমুক্ত করেন।

সোনাতলা কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) লিডার মো. খলিলুর রহমান জানান, গ্রামের মরিয়ম বেগম তার একটি ছাগল খুঁজে না পেয়ে দুপুর ১টার দিকে প্রতিবেশী মালেকের বাড়ির বাগানে গিয়ে দেখেন,

বিশাল একটি অজগর সাপ তার ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং মৃত ছাগলটিকে পেঁচিয়ে ধরে রেখেছে। মরিয়ম বেগম এ দৃশ্য দেখে তাকে জানান। পরে তিনি তার সিপিজি সদস্য ও ভিটি আরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।

তিনি আরও জানান, এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয় সাপটি। পরে তল্লাশি চালিয়ে তারা সাপটিকে উদ্ধার করা হয়। ২০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ৫৫ কেজি।শরণখোলা উপজেলা ভিটিআরটি টিমের প্রতিনিধি মোঃ আলম হাওলাদার জানান,বিশালাকৃতির অজগর সাপ লোকালয়ে ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে শিশু ও গবাদি পশু নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা ভয়ে বাগানে যেতে ভয় পাচ্ছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park