1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ফুলবাড়ীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

বাংলার চেতনা নিউজ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ীতে হাজার হাজার নেতা কর্মীদের নিয়ে বর্ণাঢ্য রেলি বের হয়।
বুধবার ৩ সেপ্টেম্বর বিকেলে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মিছিল বের হয়।
মিছিলে নেতৃত্ব দেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন।

স্মরণকালে সর্ববৃহৎ রেলিটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোট যমুনা ব্রিজে সামনে আলোচনা সভা মধ্য দিয়ে সমাপ্তি হয় ।
উক্ত সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।
এছাড়াও ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুর রহমান ও যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড এর নেতৃত্বে একটি মিছিল অংশগ্রহণ করেন,পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল এর নেতৃত্বে একটি মিছিল অংশগ্রহণ করেন,পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান মোনাজ এর নেতৃত্বে একটি মিছিল অংশগ্রহণ করেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু ও সদস্য সচিব মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে একটি মিছিল অংশগ্রহণ করেন, কাজিহাল ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়ার নেতৃত্বে একটি মিছিল অংশগ্রহণ করেন,বেতদিঘি ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান মন্ডল এর নেতৃত্বে একটি মিছিল অংশগ্রহণ করেন,শিবনগর ইউনিয়ন এর চেয়ারম্যান সামেদুল ইসলাম এর নেতৃত্বে একটি মিছিল অংশগ্রহণ করেন।
এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park