1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

স্ত্রীকে মারধরের অভিযোগ করায়, প্রতিপক্ষের হত্যার হুমকির প্রতিবাদে এজাজুল পরিবারের সংবাদ সম্মেলন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মো. আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) বাংলার চেতনা নিউজ।

প্রতিপক্ষের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগে থানায় ও আদালতে মামলা দায়ের করায় হত্যার হুমকি ও পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর পার্বতীপুর উপজেলার দক্ষিণ মরনাই গ্রামের আজগার আলীর ছেলে এজাজুল ইসলাম।

গত শুক্রবার সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, প্রতিবেশী আবু তালেবের ছেলে আল-আমিন (৩০), মো. লালটুর ছেলে মাসুদ (২৫), আব্দুল মালেকের ছেলে সুমন ইসলাম (৩০), সামসুলের ছেলে মতিয়ার রহমান মতি (২৮), মৃত দুদবার রহমানের ছেলে মজিবর রহমান (৬৫), মজিবরের ছেলে হাইকুল (৪০)সহ আরও কয়েকজন মিলে গত ১৩ জুন আম পাড়াকে কেন্দ্র করে তার স্ত্রী সাফিয়ারা (৩৫)-কে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে গলা চেপে ধরা ও পেটে লাথি মারায় তিনি গুরুতর আহত হন।

এজাজুল জানান, বর্তমানে তার স্ত্রী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার কিডনিতে জটিলতা দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে তিনি ২৩ জুন দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং সিআর-৩৯৮/২৫) দায়ের করেন। এরপর থেকেই বিবাদীরা তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছে।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলেও পুলিশের কোনো সহযোগিতা পাননি। বরং দুই পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ ও তাপস আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে তার কাছ থেকে ৯ হাজার টাকা নেন। টাকা নেয়ার পর পাঁচ দিন পার হলেও আসামি ধরার কোনো অগ্রগতি দেখা যায়নি।

এজাজুল অভিযোগ করেন, আদালতের নির্দেশে পিবিআই তদন্ত দিলেও এখনো প্রতিবেদন দাখিল করেনি। তিনি আশঙ্কা প্রকাশ করেন, প্রতিপক্ষরা যে কোনো সময় তার পরিবারকে বড় ধরনের ক্ষতি করতে পারে।

সংবাদ সম্মেলনে আহত স্ত্রী সাফিয়া, পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park