1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

সেনহাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মোসলেম উদ্দিন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৩ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন বিএনপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ মোসলেম উদ্দিন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেনহাটি ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে দিঘলিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নমিনেশন ফরম বিতরণ করা হয় ৬/৫/২৫ ইং তারিখ মঙ্গলবার সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত। একই দিনে সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নমিনেশন জমা এবং প্রত্যহার ও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সম্মেলন উপলক্ষে সভাপতি পদে নমিনেশন ফরম ক্রয় করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সেনহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শেখ মোসলেম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ফরম ক্রয় করেন সেনহাটি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার ফারুক হোসেন, মোহাম্মদ আলী মিন্টু ও দেলোয়ার হোসেন। সভাপতি পদে শুধু মাত্র একজন নমিনেশন ফরম ক্রয় করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ মোসলেম উদ্দিন। সেনহাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আগামী ১০/৫/২০২৫ ইং তারিখ শনিবার দুপুর ৩টায় সেনহাটি বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক সম্মেলনে সেনহাটি ইউনিয়নের ৫১ সদস্য বিশিষ্ট ৯টি ওয়ার্ড কমিটির মোট ৪৫৯ ভোটার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। এদিকে শেখ মোসলেম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় শুধুমাত্র সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীক পেয়েছেন খন্দকার ফারুক হোসেন, তালা প্রতীক পেয়েছেন মোহাম্মদ আলী মিন্টু এবং মাছ প্রতীক পেয়েছেন দেলোয়ার হোসেন। দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচনের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিটির প্রধান শরীফ মোজাম্মেল হোসেন, নির্বাচন কমিশন গাজী জাকির হোসেন, প্রিজাইডিং অফিসার মোল্লা নাজমুল হক,আবুল কালাম আজাদ,আব্দুল্লাহ আল মামুন নিপু, পোলিং এজেন্ট আব্দুল হাই, বাদশা গাজী, ডাঃ হাফিজ, ব্যবস্থাপনায় দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল প্রমুখ। এ সম্মেলন উপলক্ষে প্রার্থী এবং ভোটাররা উৎসুক ও আনন্দঘন পরিবেশে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park