1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

সীমান্তে ভারতীয় ড্রোন আতঙ্কে কৃষক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩১১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম  স্টাফ রিপোর্টার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ধানক্ষেত থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে সেখানে ধান কাটার সময় পড়ে থাকা একটি ড্রোন বাড়িতে নিয়ে যান এক কৃষিশ্রমিক। পরে রাতে বিজিবি ও পুলিশ ওই কৃষিশ্রমিকের কাছ থেকে ড্রোনটি থানায় নিয়ে আসে।পুলিশ জানায়, হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী ঘাসুড়িয়া গ্রামের একটি ধানক্ষেতে ড্রোনটি পড়ে ছিল। স্থানীয় এক কৃষিশ্রমিক সেটি বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তার কাছ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে। এতে পাঁচটি ক্যামেরা আছে। ধারণা করা হচ্ছে, ড্রোনটি ভারত থেকে এসেছে। এটি কোথা থেকে এসেছে বা এটি কারা উড়িয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, বুধবার দুপুর ১২টার দিকে ঘাসুড়িয়া গ্রামে সীমান্ত পিলার ২৮৭/২১ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেরাজুল ইসলামের জমিতে একদল কৃষিশ্রমিক বোরো ধান কাটছিলেন। এ সময় প্রফুল্ল টপ্প (৪২) নামের এক কৃষিশ্রমিক ধানক্ষেতে একটি ড্রোন পড়ে থাকতে দেখেন। পরে সেটি নিয়ে সেখানকার কৃষিশ্রমিকদের মধ্যে অনেক কৌতূহল সৃষ্টি হয়। ধান কাটার কাজ শেষ করে ড্রোনটি বাড়িতে নিয়ে যান প্রফুল্ল টপ্প। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন মুঠোফোনে হাকিমপুর থানা ও বিজিবি ক্যাম্পে খবর দেন।দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন বলেন, এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার থেকে ড্রোনটি উড়ানোর সময় তা বাংলাদেশে এসে পড়ে যায়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park