1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

সীতাকুণ্ডে “সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি”র অভিষেক ও ইফতার মাহফিল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক

সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি, একটি অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির অভিষেক, পরিচয়পত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৩ মার্চ ২০২৫, শুক্রবার সীতাকুণ্ড নামারবাজার তৈয়্যবিয়া হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ওমর ফারুক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ সলিমুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নজরুল ইসলাম।

বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি স্তরে নাগরিকদের অংশগ্রহণ প্রয়োজন। তরুণ সমাজকে আইন ও মানবাধিকারের বিষয়ে সচেতন করার পাশাপাশি অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সভাপতি মোঃ ওমর ফারুক বলেন, “এই সংগঠন শুধু নামমাত্র মানবাধিকার সংস্থা নয়, এটি সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা চাই সৎ ও দায়িত্বশীল মানুষদের নিয়ে একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলতে।”

সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার উদ্দীন বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের পাশাপাশি আমাদের সংগঠনও দায়িত্বশীল ভূমিকা রাখবে। আমরা অপরাধ দমন, বিচারহীনতার বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি সামাজিক সেবামূলক কাজেও অংশগ্রহণ করবো।”

অনুষ্ঠানে সংগঠনের সকল দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত থেকে তাদের পরিচয়পত্র গ্রহণ করেন। আলোচনা শেষে ইফতার মাহফিল ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সীতাকুণ্ড উপজেলা কমিটির দায়িত্বশীলদের তালিকা:

উপদেষ্টা: মোঃ দিদারুল আলম, মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুম, মোঃ খায়রুল ইসলাম, আইয়ুব আলী। সভাপতি: মোঃ ওমর ফারুক। সহ-সভাপতি: মোঃ নাদেরুজ জামান (নাদিম), মোঃ শহিদুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক: মোঃ ইফতেখার উদ্দীন। যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ শাওন। কোষাধ্যক্ষ: এ কে এম জাহির রায়হান। দপ্তর সম্পাদক: মোঃ বাদশা মিয়া। সাংগঠনিক সম্পাদক: মোঃ ইলিয়াছ শাহ। প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ হাসিবুল হাসান। সমাজ কল্যাণ সম্পাদক: মোঃ শহিদুল আলম। আইন বিষয়ক সম্পাদক: বাহার উদ্দীন। মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক: মনজুরা বেগম। পাঠাগার সম্পাদক: হাফছা আক্তার। তদন্ত কর্মকর্তা: মাহবুব আলম, আকবর হোসেন। তথ্য অনুসন্ধান প্রতিনিধি: মোঃ কাউছার উদ্দীন, মোঃ ইউনুস আলী। সদস্য: মোঃ ইউসুফ, মোঃ যোমল, মানিক চন্দ্র দাশ, মোঃ আনিসুল হক, শ্যামল দাশ, মোঃ পারভেজ।

কমিটির সদস্যরা বলেন, “মানবাধিকার ও সমাজসেবামূলক কাজের জন্য এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমরা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের নীতিমালা ও আদর্শ মেনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা সচেতন থাকব এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করবো।”

কমিটির অন্যান্য সদস্যরা আরও বলেন, “অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে প্রথমেই আমাদের নিজেদের সৎ ও আদর্শবান হতে হবে। সংগঠনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা নিরলস কাজ করে যাব।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park