1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

সাতক্ষীরার নাবালিকা ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ,

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী,

মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমতাবস্থায় র‌্যাব-৬ কর্তৃক উক্ত আসামিদের আইনের আওতায় আনতে

আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় ১১ মার্চ ২০২৫ র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল দিবাগত রাত ০১১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন মহাদেবনগর এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামি (১) সুকুমার বিশ্বাস (৪৩), পিতা-গোবিন্দ বিশ্বাস, গ্রাম-বেড়াডাঙ্গী,

থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, ভিকটিম একজন পিতৃহারা কিছুটা মানসিক ভারসাম্যহীন নাবালিকা।ভিকটিমের মা বিভিন্ন বাসা-বাড়িতে ঝি এর কাজ করে জীবিকা নির্বাহ করে সংসার চালায়। আসামি বিভিন্ন সময়ে ভিকটিমের বাড়িতে আসা-যাওয়া করত এবং ভিকটিমকে প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিত।

ঘটনার দিন ০৪ জানুয়ারি ২০২৫ সন্ধ্যায় ভিকটিমের মা বাড়িতে না থাকার সুযোগে উক্ত আসামি ভিকটিমের ঘরে প্রবেশ করে ভিকটিমকে একা পেয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর-পূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মা ভিকটিমের থেকে ধর্ষণের বিষয় জানতে পেরে ১১ জানুয়ারি ২০২৫ আসামি সুকুমার বিশ্বাস এর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত ধর্ষণের বিষয় জানতে পেরে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park