1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়িতে সাংবাদিকদের মানববন্ধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

গাজীপুরে চৌরাস্তা মোড়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ আগস্ট সকাল ১১ টায় ফুলবাড়ি উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে উপজেলার সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের নির্যাতন বেড়ে যাওয়া গভীর উদ্বেগের বিষয়। গাজীপুরে ঘটে যাওয়া এই বর্বরোচিত হামলা জাতির চতুর্থ স্তম্ভের প্রতি আঘাত এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের সনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দাবী পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার কথাও ঘোষণা করা হয়।
দিনাজপুর ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশীদ, ফুলবাড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আবু সাঈদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park