1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সভাপতি, মানবাধিকার কর্মী এবং সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা সদস্য সচিব মোঃ শাহ্ নেওয়াজকে ফোনে হুমকি ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজ, মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, দুর্নীতি তালাশ নিউজ টিভিতে প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ‘বিপ্লব’ পরিচয়ধারী এক ব্যক্তি মোঃ শাহ্ নেওয়াজের সঙ্গে যোগাযোগ করে তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন এবং প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদনে অসহায় ও সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ তুলে ধরা হয়েছিল বলে জানা গেছে।

সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজ অভিযোগ করে বলেন, সংবাদ প্রকাশের পর থেকেই তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বিষয়টিকে শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশের জন্যও উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি মোঃ বিপ্লব মিয়া, পিতা- মৃত মানিক মিয়া, গ্রাম- তকেয়া কেশবপুর, ইউনিয়ন- পায়রাবন্দ, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুরের বাসিন্দা। তবে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য এই প্রতিবেদন প্রস্তুতের সময় পর্যন্ত পাওয়া যায়নি।

সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা মনে করেন, কোনো সংবাদ বা অনুসন্ধানী প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে তা আইনগত ও নৈতিক উপায়ে সমাধান করা উচিত। হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা চাপ সৃষ্টি গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

এদিকে, ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাংবাদিক মহলের অভিমত, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের ভয়ভীতি, চাপ বা হুমকি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাই অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park