1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

শ্রীলংকার অপহৃত তিন নাগরিক মোল্লাহাটে উদ্ধার আটক ৪।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।

বাগেরহাটের মোল্লাহাটে অভিযান চালিয়ে ‘অপহৃত’ তিন শ্রীলঙ্কা নাগরিকে উদ্ধার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানাগেছে, উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। এরা হলেন মালবি পাথিরানা নিহাল আনন্দ, পাথিরানা টিকিরি কুমারীহামি এবং থুপী মুদিয়ান্সেলগ নীল।আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), সেরাত কাজীর ছেলে কাজী এমদাদুল হোসেন (৫২) মৃত এস এম শাহাবুদ্দিনের ছেলে এসএম শামসুল আলম (৪৫) এবং গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ (৩৮)।এরমধ্যে দুজন বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন।মালবি পাথিরানা নিহাল আনন্দ তার লিখিত এক বক্তব্যে বলেন, ঢাকায় আসার পর শহিদুল তাদের এক রাত হোটেলে থাকার ব্যবস্থা করেন। পরের দিন তাদেরকে শহিদুলের নিজ বাড়িতে নেয়ার কথা বলে মাইক্রোবাসে তুলে ঢাকা থেকে মোল্লাহাট নিয়ে আসে।পরবর্তীতে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়।পুলিশ জানায়, খবর পেয়ে তাদের পরিবার সে দেশের হাই-কমিশনের মাধ্যমে বাংলাদেশকে জানালে এ নিয়ে কাজ শুরু করে‌ গোয়েন্দা সংস্থা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park