1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডে অভিযান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৭১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোর রাত ৪ টা থেকে শুরু হয়ে সকাল ৮ পর্যন্ত চলে এ অভিযান অভিযানের সময়ে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এ ঘটনায় গ্রেনেড বাবুর পিতা, ভাই এবং ম্যানেজারের মাকে আটক করে তারা।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন হোসেন মাসুম জানান, ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ৩৮ লাখ টাকা এবং পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় রাব্বি চৌধুরী (২১), সুমন (২৭), জুনায়েদ চৌধুরী (৭০) ও মোঃ আরাফাতকে আটক করা হয়। ##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park