1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

শীতে সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজ ও দেশী মুরগীর দাম

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুর শহরের বাহাদুর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট—বাজারে উঠতে শুরু করেছে সব ধরনের শীতকালীন সবজি। এতে অনেক সবজির দাম আগের চেয়ে কমে এসেছে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
১০ নভেম্বর (রবিবার) বাহাদুর বাজার ও ফুলবাড়ী উপজেলার পৌর বাজার ঘুরে দেখা যায়, গত দুই সপ্তাহ আগে যে বেগুনের কেজি ছিলো ৮০ টাকা আজ তা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, ৬০ টাকার পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা, ১২০ টাকার সোনামুখি করলা বিক্রি হচ্ছে ১০০ টাকা, ২৪০ টাকার শিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা, ১২০ টাকার ফুলকপি—বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, ৬০ টাকার শসা ৪০ টাকা কেজি, ৭০ টাকার মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি, ২৪০ টাকা কেজি দরের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। তবে সবজির দাম কমলেও স্থলবন্দর হিলি বাজারে ঘুরে দেখা যায়, বাজারের প্রতিটি দোকানেই আমদানিকৃত ও দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কদিন আগে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৮৫—৯০টাকা, বর্তমানে তা বেড়ে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের দাম কেজিতে ১শ’ থেকে বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, বাজারে সবজি কিনতে আসা একজন ক্রেতা জানান, কিছুদিন আগে সবজির দাম ছিলো আকাশ ছোঁয়া। আজ বাজারে এসে অনেক স্বস্তি পাচ্ছি। প্রতিটা সবজির দাম কমে গিয়েছে। তবে আরও দাম কমে গেলে আমরা অনেক উপকৃত হব। ইলিশের লেজ ধরতে না পারলেও পরিবার পরিজন নিয়ে সবজি খেয়েই দিন কাটাতে পারব।
ফুলবাড়ী পৌর বাজারে এক মাছ ব্যবসায়ী জানান, ৫ আগষ্টের পূর্বে যে ইলিশের দাম ১৮০০ থেকে ২০০০ ছিল তা এখন ১৬০০ টাকায় নেমে এসেছে। তবে ফুলবাড়ীর মুরগী ব্যবসায়ী আব্দুল গফুর জানান, ৪২০ টাকা দেশী মুরগী এখন ৪৫০ টাকা বিক্রি হচ্ছে, দুই সপ্তাহ আগে যে ব্রয়লার মুরগীর দাম ১৮০ টাকা ছিল তা এখন ১৬০ টাকায় নেমে এসেছে। বাহাদুর বাজারের সবজি ব্যবসায়ীরা জানান, বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করায় দাম অনেক কমতে শুরু করেছে। দাম কমে যাওয়ায় বেচা—বিক্রিও ভাল হচ্ছে। জেলা ও উপজেলা ক্যাবের নেতৃবৃন্দরা জানান, মধ্যস্বত্বভোগীদের কারণে উৎপাদনকারী চাষীরা তাদের ব্যয়কৃত অর্থ তুলতে পারছে না। তারা বাজারের এই দৌরাত্ম, ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙ্গার জোর দাবী জানান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। তা না হলে অন্তর্বর্তীকালীন এ সরকারের অর্জন ম্লান হয়ে যাবে বলেও জানান তারা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। কারও বিরুদ্ধে বাড়তি দাম নেয়ার অভিযোগ পাওয়া গেলে আর্থিক জরিমানা করা হচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park