1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

শার্শায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন বাংলার চেতনা নিউজ।

যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১ আগস্ট-২০২৫ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ডা. কাজী নাজিব হাসান।সভায় ইউএনও ডা. কাজী নাজিব হাসান বলেন, “উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ ও মাদকদ্রব্যের অপব্যবহার কঠোরভাবে দমন করতে হবে। মাদকবিক্রেতাদের তালিকা প্রস্তুত করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “আইনের শাসন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কাজ করতে হবে। কোনো অপরাধী যেন ছাড় না পায়।”সভায় উপস্থিত ছিলেন শার্শার বাংলাদেশ জাতীয়তীবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি শওকত মেহেদী সেতু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শাহ আলম, বেনাপোল পোর্ট থানার প্রতিনিধি এসআই মানিক কুমার সাহা, বিজিবি’র প্রতিনিধি, আনসার ভিডিপির কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক-জনপ্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পর্যায়ে চলমান বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park