1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

শাজাহানপুরে অর্থাভাবে থমকে আছে শিশু শাফায়াতের চিকিৎসা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৬২ বার পঠিত

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

আমার-আপনার একটু সহযোগিতায় হয়ত বাঁচতে পারে ফুটফুটে শিশু শাফায়াত (৫)। সে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলাধীন মাঝিড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাজাপুর পশ্চিম পাড়া গ্রামের মামুনুর রশীদ (৩৫) ও সারমিন আক্তার (২৬) দম্পতির একমাত্র ছেলে । অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে মৃত্যু প্রহর গুনছে এ অসহায় শিশুটি।বেসরকারি একটি এনজিও তে চাকরি করতেন শিশুটির পিতা মামুনুর রশীদ , শাফায়াতের চিকিৎসা করাতে গিয়ে ছুটি না পাওয়ার জন্য শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিতে হয় তাকে।কষ্টার্জিত জমানো অর্থ দিয়ে চিকিৎসা করানোর পর শেষ পর্যন্ত একমাত্র ছেলের চিকিৎসার জন্য মটর সাইকেল, গরু, এবং স্ত্রীর গহনা পর্যন্ত বিক্রি করতে হয় তাকে সে এখন অসহায়। শিশুটির বয়স যখন সাড়ে ৩ বছর তখন তার জ্বর হয়, তারপর মাথা ব্যাথা প্রথমে বগুড়া স্হানীয় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা করানো হয় সেখানে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এ খবর মাথায় যেন বাজ পড়ল,বিশ্বাসই হচ্ছিল না যে, তার ছেলের ব্লাড ক্যান্সার হয়েছে । একটি মাএ ছেলেকে বাঁচানোর জন্য রাজশাহী সহ ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করিয়েছেন তিনি


ফুটফুটে শিশুটি আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়েছে।

শিশুটির চিকিৎসা বাবদ এ  প্রায় ১২ লক্ষ টাকা ব্যায় হয়েছে । শিশুটির চিকিৎসা বাবদ প্রায় ৬০ লক্ষ টাকা প্রয়োজন । যা অসহায় পরিবারটির পক্ষে যোগাড় করা কোন ভাবেই সম্ভব নয়। একমাত্র ছেলের জীবন বাঁচাতে এখন দিশেহারা পিতা মামুনুর রশীদ ।
তাই তার ছেলের সু-চিকিৎসার জন্য দেশের সরকার সহ সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন । এবং সকলের দোয়া চেয়েছেন । যদি আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি,
তাহলে অতি শীঘ্রই সে সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে শিশুটি স্বাভাবিক জীবনের।
সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ মামুনুর রশীদ , বিকাশ নাম্বার-০১৭৩৭৭৭৮৫৮৮

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park