1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

​লবনচরায় ডাক্তারের বাড়িতে ঢুকে দুই ভাইকে মারধর ও ছুরিকাঘাত,থানায় অভিযোগ দায়ের

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,

​খুলনা মহানগরীর লবনচরা থানা ৩১ নং ওয়ার্ড এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি বাড়িতে অনাধিকার প্রবেশ করে দুই ভাইকে মারধর, ছুরিকাঘাত ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। গত ২০ এপ্রিল রাতে মোক্তার হোসেন রোড বাইলেন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীদের বাবা পশু ডাক্তার মোঃ ফিরোজ আলী খান বাদী হয়ে লবনচরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মোঃ সোহেল ওরফে আমিন (২৫) প্রায় এক বছর আগে বাদীর ব্যবহৃত মোটরসাইকেলটি ব্যবহারের কথা বলে নিয়ে যান। দীর্ঘদিন পার হওয়ার পর গত ২০ এপ্রিল রাতে ফিরোজ আলী খানের বড় ছেলে কে. এম মঈন আহম্মেদ মাহিন (১৬) মোটরসাইকেলটি ফেরত চাইলে বিবাদী ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন। ​

পরবর্তীতে ওই রাতেই আনুমানিক রাত ৮টার দিকে সোহেল ও তার সাথে থাকা আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ৩-৪ টি মোটরসাইকেল যোগে ফিরোজ আলী খানের বসত বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলা কারীরা বাড়িতে ঢুকে মাহিন ও তার ছোট ভাই কে. এম মহি (১৪)-কে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও মারধর করতে থাকে। এক পর্যায়ে ১নং আসামি মাহিনকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করলে তার পায়ে গুরুতর জখম হয়। ​হামলা কারীরা কেবল মারধরই নয়, ঘরের আসবাবপত্র ভাঙচুর করে টেবিলের ড্রয়ারে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং প্রায় ৮০ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ছেলেদের চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে হামলা কারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
​আহত দুই ভাইকে উদ্ধার করে স্থানীয় একটি মেডিকেল শপে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সন্তানদের কাছে ঘটনার বিস্তারিত জেনে ফিরোজ আলী খান থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের করেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন। ​

এ বিষয়ে স্থানীয় লবণচরা থানা পুলিশ জানান,বিবাদীদের বিরুদ্ধে
মোঃ ফিরোজ খান থানায় অভিযোগ দায়ের হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park