1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‌্যাব-৬ সাতক্ষীরা থেকে হত্যা মামলার আসামি রফিককে গ্রেফতার করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন শংকরকাটি এলাকা হতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে

জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর ২০২৫ তারিখ র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও র‍্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী এর যৌথ আভিযানিক দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন শংকরকাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামি মোঃ রফিক শেখ (৪৮), পিতা: মোঃ রহমতুল্লাহ শেখ, সাং: বালাদিয়াড়, থানা: চারঘাট, রাজশাহীকে গ্রেফতার করেন।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২১/১০/২৫ খ্রি. বিরোধীয় জমিজমার ভাগ-বণ্টনকে

কেন্দ্র করে ধৃত আসামি সহ অন্যান্য আসামিরা জনৈক মোস্তফা শেখ, সাং: বালাদিয়াড়, থানা: চারঘাট, রাজশাহীকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরবর্তীতে পরিবারের লোকজন ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park