1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা বাংলার চেতনা নিউজ।

যশোর হতে চাঞ্চল্যকর স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায়

১৪ আগস্ট ২০২৫ তারিখ বিকালে র‌্যাব-৬, (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন কৃষ্ণনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানার স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা মামলার প্রধান পলাতক আসামি (১) মোঃ আছাদুল মন্ডল (৪৮), পিতা- মোঃ গোলবার মন্ডল, সাং- পশ্চিম মহেশপুর, থানা- উল্লাপাড়া,জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম রিনা খাতুন (৪০) গ্রেফতারকৃত আসামির স্ত্রী। বেশ কিছুদিন যাবৎ আসামি তার বসতবাড়ী বিক্রয় করার জন্য পায়তারা করছিল। ভিকটিম তাতে বাধা দিলে, গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে গালমন্দ ও মারপিট করে। উক্ত বসতবাড়ী বিক্রয়কে কেন্দ্র করে ঘটনার দিন ২৩ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক

১২ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে হত্যা করে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব-৬ ছায়া তদন্ত অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park