1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‍্যাব-৬ কর্তৃক খুলনা থেকে চাঁদনী হত্যা মামলার আসামি আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা বাংলার চেতনা নিউজ

খুলনা সোনাডাঙ্গা থানার চাঁদনী হত্যা মামলার ০১ নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‍্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ৩০ আগস্ট ২০২৫ তারিখ রাতে র‍্যাব-৬, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শালিখা থানাধীন আড়পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে গত ২৬ আগস্ট ২০২৫ রাতে খুলনার

সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকায় সংঘঠিত স্বামী কর্তৃক স্ত্রীকে মারধরপূর্বক হত্যা মামলার প্রধান পলাতক আসামি- মাসুদ মোল্লা (৩৫), পিতা- মুন্নাফ মোল্লা, সাং- ইসলামিয়া কলেজ রোড, বয়রা ৪ নং রোড, থানা-সোনাডাঙ্গা, জেলা- খুলনা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park