1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‌্যাব-৬ অভিযানে সাতক্ষীরা থেকে ২১৭ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের

চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র‌্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।এরই ধারাবাহিকতায় ২৯ মে ২০২৩ তারিখ র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার তালা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য

ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ১৭.১৫ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার তালা থানাধীন আটারই (খাঁ পাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ আজগর সরদার (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা- মৃত ছকিনা বেগম, সাং-হিজলদী, ইউপি- চন্দনপুর, থানা- কলারোয়া,

জেলা-সাতক্ষীরা মোসাঃ হাসিনা বেগম (৩৫), স্বামী- মোঃ আমজাদ হোসেন খান, সাং- আটারই, থানা- তালা, জেলা- সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে ২১৭ (দুই শত সতেরো) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার তালা থানায় হস্তান্তর করতঃ আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park