1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

রেল গেট তোলা কে কেন্দ্র করে, শালবনীতে আধিকারিকদের সামনে বিক্ষোভ সাধারণ মানুষের।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পঠিত

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

আজ ২১ শে মার্চ শুক্রবার, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর মুন্ডলকুপি রেলগেট কে কেন্দ্র করে সাধারণ মানুষ বিক্ষোভ দেখালেন আধিকারিকদের সামনে।

দীর্ঘ কয়েক দশক ধরে রয়েছে সালবনির এই মুন্ডলকুপির এই রেলগেট, গ্রামবাসীদের যাতায়াত সড়ক পথের এই একটি মাধ্যম, তবে রেল কর্তৃপক্ষ সেটিকে আন্ডার বাই পাস করার সিদ্ধান্ত নিয়েছিল কয়েক বছর আগে, তবে সেই স্থানে না হয়ে শালবনীতে করা হয়েছে আন্ডার বাইপাস, তারপর ঐ রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ওই রেল গেটটি তুলে দেওয়া হবে, যার ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ। এলাকার সাধারণ মানুষেরর অভিযোগ কাউকে কিছু না জানিয়ে, রেল কর্তৃপক্ষ রাতের অন্ধকারে এই গেটটি তুলে দিতে চাইছে।।

গেট তুলে দিলে কিভাবে সাধারণ মানুষ যাতায়াত করবে, এই প্রশ্ন নিয়ে আধিকারিক এর কাছে গেলে তারা কার্যত মুখে কুলুপ আটে, যার ফলে রেলগেট তুলতে আসা রেলকর্মী ও আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ায় গ্রামবাসীরা,

গ্রামবাসীরা খোল কীর্তন সহযোগে রেল আধিকারিকদের কাছে ওই গেটের সামনে বিক্ষোভ দেখায়, দফায় দফায় চলে বিক্ষোভ, তবে দূরপাল্লার ট্রেনকে তারা ছেড়ে দিচ্ছেন যাত্রী জন সাধারণের কথা মাথায় রেখে, তাহাদের দাবী রেলগেট থাকতে হবে, নতুবা আন্ডার বাইপাস তৈরি করে দিতে হবে , না হলে এলাকার মানুষ যাতায়াত করতে পারবেনা, সকাল 11 টা থেকে শুরু হয় এই বিক্ষোভ,চলে বেশ কিছুক্ষণ। রেল কর্তৃপক্ষ আশ্বাস না দেয়া পর্যন্ত তারা বিক্ষোভ দেখাতে থাকেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park