1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

রূপসায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত

ময়না আক্তার স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

খুলনার রূপসা উপজেলায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, ৫নং ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি নিপুন দাশ (৪১), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নিপেন মহলী (৪১), জয়বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিত মহান্ত (৩০)।

পুলিশ জানায়, গত ২১ জুলাই সন্ধ্যায় গ্রেফতারকৃতরা ওই এলাকার পথচারীদের অস্ত্র দেখিয়ে মারধর করেছে। স্থানীয়দের মাধ্যমে এমন পেয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি অনুসন্ধান করে ঘটনার সত্যতা পান। মঙ্গলবার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের ডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকট থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা ও চাকু জব্দ করা হয়। পুলিশ হেফাজতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের কথা স্বীকার করে। আসামী নিপুনের দেওয়া তথ্যর ভিত্তিতে একই গ্রামের নরনিয়া বিলে অবস্থিত আসামী নিপুনের মৎস্য ঘেরের পূর্ব উত্তর কোনায় টিনের তৈরি বাসার মধ্যে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

রাতে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park