1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

রাজনীতি থেকে আজীবনের জন্য অব্যাহতি নিলেন সাংবাদিক রাজু হাওলাদার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৮০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দেশের রাজনৈতিক অঙ্গনের সঙ্গে অতীতে সম্পৃক্ত থাকলেও বর্তমানে ব্যক্তিগত, পেশাগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণরূপে গুটিয়ে নিয়েছেন খুলনার সাংবাদিক ও দলিল লেখক মো. রাজু হাওলাদার। এ বিষয়ে তিনি আইনজীবীর মাধ্যমে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশ করেছেন, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট না থাকার বিষয়ে তার সুস্পষ্ট ও স্থায়ী অবস্থান তুলে ধরা হয়েছে।

ঘোষণাপত্রে বলা হয়, মো. রাজু হাওলাদার (পিতা– মো. ইব্রাহিম হাওলাদার, মাতা– জাহানারা বেগম, ঠিকানা– ৩২১৪/২, গ্রিনভিউ আবাসিক এলাকা, নিরালা দক্ষিণপাশ খালপাড়, থানা– লবণচরা, জেলা– খুলনা) একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা ও দলিল লেখক হিসেবে কাজ করে আসছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন-এর খুলনা ব্যুরো প্রধান, স্থানীয় দৈনিক খুলনা অঞ্চল-এর স্টাফ রিপোর্টার এবং আইপি টিভি রাজধানী টেলিভিশন-এর খুলনা জেলা প্রতিনিধি।

তিনি ঘোষণাপত্রে উল্লেখ করেন, সাংবাদিকতা পেশায় থেকে নিরপেক্ষ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি তার নৈতিক ও পেশাগত দায়িত্বের অন্তর্ভুক্ত। অতীতে তিনি দেশের রাজনৈতিক অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বটে, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ ১৩ মে ২০২৫ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে সম্পূর্ণরূপে এবং আজীবনের জন্য নিজেকে অব্যাহতি প্রদান করেছেন।

তিনি এই ঘোষণার মাধ্যমে সুস্পষ্টভাবে সকল রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিবর্গকে অনুরোধ জানিয়েছেন, তাকে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যুক্ত করতে চেষ্টারত না হতে, পদ বা সুবিধা দেওয়ার প্রলোভন না দেখাতে এবং কোনো রাজনৈতিক দল কিংবা মতাদর্শের প্রতিনিধিত্বকারী হিসেবে বিবেচনা না করতে।

ঘোষণাপত্রে রাজু হাওলাদার দেশের সব রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করে বলেন, তিনি তার পেশাগত নিরপেক্ষতা বজায় রেখে পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে দলিল লেখক ও সাংবাদিকতার মতো রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত বৈধ পেশায় নিয়োজিত থাকতে ইচ্ছুক।

এই ঘোষণা খুলনা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম (লিটন)–এর মাধ্যমে প্রদান ও প্রচার করা হয়েছে, যা আইনগতভাবে পূর্ণরূপে বলবৎ ও দৃষ্টিগোচরযোগ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park