1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

যৌথ বাহিনীর সহায়তায় দিঘলিয়ায় অসহায় নারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় অসহায় ও দুঃস্থ নারীদের জন্য চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর (যৌথ বাহিনী) সহায়তায় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রম উদ্বোধন করা হয় বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সমবায় কর্মকর্তা ও ট্যাগ অফিসার খন্দকার জহিরুল ইসলাম, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুরাইয়া পারভীন, ইউপি সদস্য মো. নাজমুল হোসেন, মো. আক্তার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড কর্মসূচির আওতায় দিঘলিয়া সদর ইউনিয়নের ৫২৩ জন উপকারভোগী নারীকে বিনামূল্যে চাল প্রদান করা হবে। প্রতিমাসে প্রতিজন নারী ৩০ কেজি করে চাল সেলাই করা বস্তায় গ্রহণ করবেন এবং এ সুবিধা একটানা দুই বছর অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, “দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকারের এই কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এতে উপকারভোগীরা যেমন উপকৃত হবেন, তেমনি তাদের সামাজিক অবস্থানও উন্নত হবে।”উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী অতিদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ও বিদ্যালয়গামী নারীরা এ সুবিধার আওতায় এসেছেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে অনুমোদিত তালিকার ভিত্তিতে কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিটি উপকারভোগী নারীকে ২২০ টাকা করে ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হয়েছে, যা দুই বছর শেষে লাভসহ ফেরত প্রদান করা হবে।

চাল বিতরণ কার্যক্রমে যৌথ বাহিনীর উপস্থিতির কারণে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। উপকারভোগীরা এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে যৌথ বাহিনী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park