1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

যৌথ বাহিনীর অভিযানে নোয়াখালীর হাতিয়ায় চিহ্নিত সন্ত্রাসীসহ ০৫ জন আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭১ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

আজ, ০৯ ফেব্রুয়ারি ২০২৫: বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার (০৮-০২-২০২৫) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে ৫নং চর ঈশ্বর ইউনিয়নের কুখ্যাত চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, আব্দুল মাজেদ পলাশ, আব্দুল জাহের পিন্টু, সিরাজুল ইসলাম রাফসান ও আবুল কালাম বিটুকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে হাতিয়ায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এছাড়াও আটককৃতরা ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ছাত্র-জনতার মিছিলে হামলার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তীতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park