1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

যুক্তরাজ্য থেকে ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন: তেরখাদার আরিফ বিল্লাহ, উচ্ছ্বাসপূর্ণ অভ্যর্থনা এলাকাবাসী।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

সাব্বির হোসেন খুলনা।

১৭ বছর প্রবাস জীবনের পর অবশেষে নিজের জন্মভূমি তেরখাদায় ফিরে এলেন তারেক রহমান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ। যুক্তরাজ্য থেকে ফিরে এলাকা সফরে , তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম এডভোকেট সরফরাজ হিরো। এছাড়া তাঁকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,দলীয় নেতাকর্মী ও এলাকার তরুণ-যুবকদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস। গত ২১ জুন ঢাকায় অবতরণ করেন তিনি । ব্যক্তিগত কাজ শেষে সোমবার (২৩ জুন) ঢাকা থেকে সড়ক পথে তেরখাদা উপজেলার উদ্দেশ্যে রওনা করেন।তেরখাদায় প্রবেশের বেশিরভাগ মোড়ে মোড়ে ছিল ব্যানার,ফেস্টুন ও শুভেচ্ছা পতাকায় সাজানো। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর ফিরে আসা যেন নতুন উদ্দীপনার সঞ্চার করেছে।এলাকার জনগণ তাঁকে বরণ করতে গেয়ে ফেটে পড়ে—”আপনজন ফিরে এসেছেন, স্বপ্ন দেখাতে,এগিয়ে নিতে।”সাংগঠনিক দক্ষতা, দলীয় নেতৃত্ব এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে আরিফ বিল্লাহ দীর্ঘদিন ধরেই এলাকায় একজন জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত। তাঁর প্রত্যাবর্তনে তেরখাদার রাজনীতিতে এক নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মীরা।এ সময় আরিফ বিল্লাহ বলেন, “আমি সব সময় দেশের মানুষের পাশে থাকতে চেয়েছি। প্রবাসে থেকেও দেশের খোঁজখবর রেখেছি।আজ জন্মভূমিতে ফিরে এসেছি মানুষের জন্য কাজ করতে,দলের জন্য কাজ করতে। উল্লেখ্য আরিফ বিল্লাহ আওয়ামী লীগ সরকারের নানা ষড়যন্ত্রের শিকার হয়ে ২০০৮ সালে যুক্তরাজ্যের উদ্দেশ্য বাংলাদেশ ছাড়েন এবং গত ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্রের বসবাস করছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park