1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

যশোরে আফিল মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতি প্রায় ১৫ কোটি টাকা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেনঃ

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে অবস্থিত আফিল মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি সম্পূর্ণ শেড। এতে মারা গেছে প্রায় ৪৪ হাজার মুরগি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে ফার্মটির একটি শেডে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মনিরামপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।আফিল ফার্মের ম্যানেজার মফিজ উদ্দিন বলেন, “হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। আমাদের শেডে থাকা ৪৪ হাজারের মতো মুরগি, বৈদ্যুতিক সরঞ্জাম, অটোমেটেড প্রসেসিং মেশিন—সবই পুড়ে গেছে।”

ফায়ার সার্ভিস ও কর্মচারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park