1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মোল্লাহাটে শারদীয় দুর্গাপুজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন সংবাদ সম্মেলনে দিপুর ধন্যবাদ জ্ঞাপন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট বাংলার চেতনা নিউজ।

বাগেরহাটের মোল্লাহাট সহ বাগেরহাট-১ আসনে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী শেখ ওয়াহিদুজ্জামান দীপু সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৫ টায় মুক্তিযোদ্ধা ভবনে দিপুর ব্যাক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীপু বলেন, সকল ধর্মীয় উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হওয়ায় আমি স্থানীয় পূজা উদযাপন কমিটি, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই।সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় নিরাপত্তার চ্যালেঞ্জের মধ্যে পড়লেও, এবারে দুর্গাপূজার আয়োজন বর্ণাঢ্য ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

তিনি‌ আরো বলেন, এবারের পূজা মণ্ডপগুলোতে ভক্তদের সমাগম ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবের আনন্দ এবং ভ্রাতৃত্ব বোধ স্পষ্ট হয়েছে। এবারের দুর্গাপূজা আমাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বাগেরহাট-১ আসনের তিন‌ উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারির পক্ষ থেকে বাগেরহাটের সকল জনগণ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, আশা করি অদুর ভবিষ্যতে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে আগামী বছরগুলোতেও দুর্গাপূজা এভাবে সফলতার সাথে পালিত হয়।সংবাদ সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা শেখ শহীদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শেখ শরিফুজ্জামান শিমুল, উদয়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার শিমুল, যুবদল নেতা রেজা সিকদার, মঈনুল ইসলাম, রাসেল খান, স্বেচ্ছাসেবক দল নেতা বিএম হাসিব, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন শেখ ফুরকান, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান পলাশ প্রমূখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park