1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

মেহেরপুর গাংনী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত একটি চক্র

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার পঠিত

খুলনা বিভাগীয় সংবাদদাতা,বাংলার চেতনা নিউজ।

মেহেরপুর গাংনী উপজেলার হাজারও গ্রাহক বিদ্যুৎ বিলে দিশেহারা,শিরোনামে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের মতামত প্রকাশ প্রসংগে।
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় হিজলবাড়ীয়া গ্রামের ৩০৩ নং বইতে অত্র পবিস এর দায়িত্বপ্রাপ্ত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) গত ০২/০২/২০২৫ তারিখি হতে ৩১/০৭/২০২৫ তারিখ পর্যন্ত মিটার রিডিং গ্রহণ করেন। পবিস কার্যক্রমের অংশ হিসেবে

গত ০১/০৮/২০২৫ তারিখ হতে মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার দের মিটার রিডিং সিডিউল পরিবর্তন করা হয়। নতুন সাইট প্রাপ্ত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) যথারীতি ৩০৩ নং বই এর আগষ্ট/২০২৫ মাসের মিটার রিডিং গ্রহণ করেন। মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) গ্রাহকপ্রান্ত হতে সঠিক মিটার রিডিং গ্রহণ করায় পূর্বের দায়িত্বপ্রাপ্ত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার

(চুক্তিভিত্তিক গত ০৬ মাস ৩০৩ নং বই এর গ্রাহকপ্রান্ত না গিয়ে রিডিং গ্রহণের সঠিক চিত্র উঠে আসে। ফলে বর্ণিত গ্রাহকদের রিডিং কম/বেশী পরিলক্ষিত হয়। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে ১৪৩ জন গ্রাহকের বিদ্যুৎ বিল সংগ্রহ করে বিদ্যুৎ বিল সংশোধন পূর্বক গ্রাহকপ্রান্তে পৌছানো হয়। ইতে মধ্যে ১৪৩ জন গ্রাহকের মধ্যে ৭১ জন বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। বর্ণিত বিষয়টি তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য পবিস স্মারক নং-৫৬৭২,তারিখ ১১/০৯/২০২৫ মোতাবেক ১ জন ডিজিএম এর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে।

কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে,বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় গ্রাহক সন্তুষ্টি বিরাজ করছে। কিছু ব্যক্তির ভুলের কারণে বিদ্যুৎ বিল গড়মিল হতে পারে,কিন্তু প্রতিষ্ঠান কখনও সম্মানিত গ্রাহক সদস্যদের ভূতুড়ে বা অতিরিক্ত বিল প্রদান করেন না। তাই সমিতির বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে যে মিথ্যা সংবাদ প্রকাশ করানো হয়েছে উক্ত সংবাদের তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park