1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

চট্টগ্রাম, ১৬ অক্টোবর ২০২৫: সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৫-১০-২০২৫) কুতুবদিয়া, মনপুরা, হাতিয়া ও তৎসংলগ্ন এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ‘বানৌজা শহীদ ফরিদ’। এ সময় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করায় ০৩ টি মাছ ধরার ট্রলার আটক করা হয়। ট্রলার তিনটি তল্লাশি করে ক্ষতিকর ও অবৈধ ১০ টি বেহুন্দি জাল, ১৮ হাজার মিটার ইলিশ ধরার জাল, ৭ হাজার ৫ শত মিটার অন্যান্য জাল এবং ইশিলসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ ধরার সাথে জড়িত ৬৭ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার, জাল ও ৬৭ জন জেলেকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেরিন ফিশারিজ অফিসারের কাছে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park