1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযানে প্রায় ১৯ কোটি টাকার মালামাল জব্দ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

আবিদ আজাদ স্টাফ রিপোর্টার।

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল ও অভিযান কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার(১০ অক্টোবর) চট্টগ্রামের কক্সবাজার ও কুতুবদিয়ার অদূরে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ দৌলত’ টহল পরিচালনা করে। টহল্কালে দেখা যায়, কিছু জেলে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ শিকার করছে। এ সময় অভিযান পরিচালনা করে নৌবাহিনী প্রায় ১১টি মাছ ধরার ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশি করে ক্ষতিকর ও অবৈধ ৫০টি বেহুন্দি জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা। অভিযান চলাকালে অবৈধ মাছ ধরার সাথে জড়িত ২৩৫ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার ও জাল কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং আটক জেলেদের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়। নৌবাহিনীর কর্মকর্তার বেলন, মা ইলিশ সংরক্ষণ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় আমাদের টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park