1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মাতারবাড়ি হতে চুরি হওয়া প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পঠিত

-ঃ নিউজ ডেস্ক ঃ-

চট্টগ্রাম ০৯ এপ্রিল ২০২৫। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল (০৮-০৪-২৫) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ি রাজঘাট দক্ষিণ পাড়ায় নৌকন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি বাড়িতে তল্লাশী চালিয়ে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট হতে বিভিন্ন সময়ে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট কক্সবাজারের মহেশখালী এলাকার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। বিভিন্ন সময়ে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট এর বিভিন্ন মালামাল চুরি হওয়ার অভিযোগের প্রেক্ষিতে মহেশখালীর নৌবাহিনী কন্টিনজেন্ট বিশেষ অভিযান

পরিচালনা করে৷ অভিযানে একটি তালাবদ্ধ ঘর হতে বিভিন্ন সময় চুরি হওয়া নির্মাণ সামগ্রী, অ্যাঙ্গেল বার, বিমবার ও স্ক্র‍্যাপসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসমূহের ভিত্তিমূল্য প্রায় এক কোটি টাকা। জব্দকৃত মালামালসমূহ স্থানীয় পুলিশের উপস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাতারবাড়িসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান চলমান রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park