1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের স্মরণে গভ. ল্যাবরেটরি স্কুল, আরআরএফ এবং খানাবাড়ী হাইস্কুলসহ বিভিন্ন বিদ্যালয়ে বিশেষ দোয়া

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ খুলনা।

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এবং আহতদের স্মরণে খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারি স্কুল খুলনা এবং খানাবাড়ী গার্লস হাই স্কুলসহ খানজাহান আলী থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
ঢাকার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের ভয়াবহ মর্মান্তিক ঘটনায় দেশব্যাপী চলছে শোকের মাতম। নিহত ও আহতদের স্বরণে পালন করছে বিভিন্ন কর্মসুচি। খুলনা গভঃ ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু হানিফ জানায়, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট, শিক্ষক-কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি দেশের আঙ্গিনা ছাড়িয়ে সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে দাগ কেটেছে । সন্তনহারা পিতামাতা ও নিষ্পাপ শিশুদের করুন আর্তনাদে প্রকম্পিত দেশের মানুষ। মর্মান্তিক এই ঘটনার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রæত আরোগ্য কামনা সহ দ্রæত উন্নত চিকিৎসার দাবী জানাচ্ছি। মাইলস্টোন ট্রাজেডিতে নিহত ও আহতদের স্মরণে বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী. কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে বিদ্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োাজন করা হয়।
খানাবাড়ী গালর্স হাই স্কুলও ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ আর রহিম বলেন, মর্মান্তিক এই দূর্ঘটনায় নিহতদের স্বরণে এবং অগ্নিদগ্ধ সকলের দ্রæত সুস্থতা কামনায় প্রাত্যহিক সমাবেশে বিশেষ দোয়া করা হয়।
অপরদিকে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারি স্কুল খুলনার প্রধান শিক্ষক মোঃ জাহিদুর রহমান জানায়, মাইলস্টোন ট্রাজেডি হতাহতের ঘটনা দেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্পর্শ করেছে। ফুলের মতো নিষ্পাপ আগামীর ভবিষ্যৎ ফুটন্ত গোলাপ গুলো এভাবে অকালে ঝরে যাবে কেহ ভাবতেই পারছেনা। বিদ্যালয়ের পক্ষ থেকে এই ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মর্মান্তিক এই ঘটনার বিবরন দিতে গিয়ে বিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী আবেগ আবøুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। আমরা ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এছাড়াও মাইলস্টোন ট্রাজেডিতে নিহত ও আহতদের স্বরণে খুউক কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি স্কুল, সোনালী জুট মিলস হাই স্কুল, মীরেরডাঙ্গা আলিম মাদ্রাসা, আলহেরা প্রি-ক্যাডেট মাদ্রাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park