1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দিঘলিয়া উপজেলা শাখার আয়োজনে জনসভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।

৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্খায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনে কমিউনিস্ট পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ৩টায় দিঘলিয়ার সেনহাটি শিববাড়ি মাঠে জনসভার আয়োজন করেন দিঘলিয়া উপজেলা কমিউনিস্ট পার্টি।জনসভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মৃণাল পাল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিটি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, জনসভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা সিপিবি সভাপতি ডা. মনোজ দাস, সাধারণ সম্পাদক এস এ রশিদ, খুলনা মহানগর সিপিবির সভাপতি এইচ এম শাহাদাৎ, দিঘলিয়া উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন। বক্তারা বক্তব্যে বলেন, মহান মে দিবসে শ্রমিক তার পাওনা বুঝে পাওয়ার জন্য আত্নহুতি দিয়েছিলো, ফ্যাসিস্ট হাসিনা ২০২০সালেে সরকারি পাটকল গুলো বন্ধ করে দিয়ে শ্রমিকদের আয়ের উৎস বন্ধ করে দিয়েছে, আমরা অবিলম্বে এই পাটকল মিলগুলো পূনরায় চালু করে শ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ করে দেওয়ার আহবান জানায়, বক্তারা আরও বলেন ২৪এর গনঅভ্যুত্থানের পর বলা হয়েছিলো বাংলাদেশ হবে বৈষম্যহীন সে বাংলাদেশে শ্রমিকরা আজ বৈষম্যের স্বীকার হচ্ছে, ১৮৮৬ সালের ৪ঠা মে শ্রমিকরা যে অধিকার আদায়ে সংগ্রাম করেছিলো সে অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। খুলনা জেলা কমিউনিস্ট পার্টির সদস্য এস এম চন্দনের পরিচালনায় জনসভায় আরও উপস্থিত ছিলেন, তারক দাস, বাবু সৌমিত্র কুমার দত্ত, দ্বিলিপি দস্তগীর, আলোক বিশ্বাস,সজীব,পলি প্রমুখ। জনসমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park