1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

মঠবাড়িয়ায় রাতের অন্ধকারে ঘর তুলে জমি দখল করে নিলো জব্বার হাওলাদার ও তার দলব।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৭নং বেতমোড় রাজপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম মিঠাখালী গ্রামের সালেহ আহমেদ হাওলাদার পিতা মৃত ইসমাইল হাওলাদারের ক্রয়কৃত সম্পত্তি রাতের অন্ধকারে ঘর তুলে জমি দখল করার অভিযোগ পাওয়া গিয়েছে। সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় জব্বার হাওলাদার পিতা মৃত সত্তার হাওলাদার দীর্ঘদিন ধরে উক্ত জমি দখল নেওয়ার চেষ্টা চালায় সালেহ আহমেদ হাওলাদার দীর্ঘদিন ধরে খুলনায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। বর্তমানে তার বড় ছেলে তাজউদ্দিন আহমেদ টুকু ৪বছর যাবৎ গ্রামের বাড়িতে স্থায়ী ভাবে বসবাস করে আসছেন এবং জব্বার হাওলাদারকে বাঁধা প্রদান করে আসছেন। তিনি জানান আমার বাবার রাস্তার পাশে মোট সারে ১৭ কাঠা জামি থেকে আমরা হাবিব হাওলাদারের কাছে ১১কাঠা জমি বিক্রয় করি ২০১৪ সালে। আমাদের সকল ধানিজমি হাবিব হাওলাদার ১৯৯৩ সাল থেকে চাষাবাদ করে আসছে। আমরা যখন তাদের কাছে জমি বিক্রি করি তখন তাদের কোন চৌহার্দী দেইনি। অথচ হাবিব হাওলাদার ১১কাঠা জমি থেকে ৬কাঠা জমি জব্বার হাওলাদারে কাছে চৌহার্দী দিয়ে বিক্রি করে। অপরদিকে হাবিব হাওলাদারকে আজ অব্দি ১১কাঠা জমি বুঝিয়ে দেওয়া হনি। হাবিব হাওলাদারের মৃত্যুর পরে গত বছর হাবিব হাওলাদারের পরিবারকে চাষাবাদ করতে নিষেধ করা হলে তার পরিবার ও জব্বার হাওলাদার তাদের ইচ্ছা মতো জমি দখল করতে গেলে প্রথমে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ কারা হয়। তারা সালিশ বৈঠককে উপেক্ষা করে জমি জবর দখল করতে গেলে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশের উপস্থিতে বেতমোড় রাজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম রুম্মানের মাধ্যমে নিষ্পত্তির কথা বলা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সালিশদার গন নির্বাচনের পরে উভয় পক্ষ সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

গত ১ ফেব্রুয়ারী সকালে জব্বার হাওলাদার ও হাবিব হাওলাদার গং লোকজন নিয়ে মাটি কাটা শুরু করে। বিষয়টি মঠবাড়িয়া থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনা স্থলে এসে তাদেরকে মাটিকাটা বন্ধ করে দেয় এবং থানায় আসতে বলে। বিকেলে পুনরায় আবার মাটি কাটা শুরু করলে পুলিশের বাঁধার মুখে বন্ধ করে। ২ ফেব্রুয়ারী সকালে লোক মুখে জানাযায় সেখানে তারা রাতের অন্ধকারে ঘর তুলে জমি দখল করে নিয়েছে।

এবিষয়ে জব্বার হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি। জানাযায় তিনি এলাকায় বেশ কয়েকজনার সাথে একই ভাবে জমিজমা নিয়ে বিবাদ সৃষ্টি করে আসছেন।

ভুক্তভোগী তাজউদ্দিন আহমেদ টুকু দৈনিক জবাবদিহির পিরোজপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হোক।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park