1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

মঠবাড়িয়ায় প্রবাসীর বসতঘর তুলতে বাঁধা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

তাজউদ্দিন আহমেদ টুকু : পিরোজপুরের মঠবাড়িয়ায়

ইয়াসিন শিকদার নামের এক সৌদি প্রবাসীর বসতঘর তুলতে বাঁধা প্রদান করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে। প্রবাসী ইয়াসিন শিকদার গোলবুনিয়া গ্রামের বাসিন্দা হাফেজ শিকদারের ছেলে। অভিযুক্তরা হলেন প্রবাসী ইয়াসিন শিকদারের আপন চাচা গোলবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত শামসের শিকদারের দুই ছেলে খলিল শিকদার ও ইসমাইল শিকদার।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলবুনিয়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী ইয়াসিন শিকদার একই এলাকার বাসিন্দা মৃত ওয়াজেদ আলী আকনের ছেলে গফফার আকনের কাছ থেকে প্রায় ১২ বছর পূর্বে হোগলপাতি মৌজার জেএল নং ৪৪, ৩১২১ নং খতিয়ানের ১৬৯০ নং দাগ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন। এদিকে ইয়াসিন শিকদার ৫ বছর পূর্বে জীবিকার তাগিদে সৌদিতে পাড়ি দেন। পরে সেই জমিতে ইয়াসিন শিকদারের স্ত্রী ডালিয়া বেগম বসতঘর তুলেন এবং পাশে থাকা জমিতে বাতরুম ও গোসলখানার কাজ শুরু করলে জমি পাওয়ার দাবিতে প্রতিপক্ষরা বাঁধা প্রদান করেন।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী অসহায় হয়ে পরেন। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ডালিয়া বেগম বাংলাদেশ সরকার সহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে সঠিক বিচারের দাবি জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে জানার জন্যে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। যার কারনে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park