1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ভালো কাজের প্রলোভনে পাচার, ৭ বাংলাদেশিকে ফেরত দিল ভারত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন বাংলার চেতনা।

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার সাত বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।শনিবার (২৬ এপ্রিল ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা যুবকরা হলেন: যশোরের শার্শা উপজেলার যাদবপুর গ্রামের ছুরোত আলীর ছেলে রবিউল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নবীনগর এলাকার আব্দুল রাজার ছেলে ফয়সাল, বরিশালের কলাবাড়িয়া গ্রামের মনিন্দ্রনাথ মজুমদারের ছেলে মিন্টু বড়ই, মাদারীপুরের সদর উপজেলার রাজর গ্রামের খালেক মাতবরের ছেলে আয়নাল মাতবর, শরিয়তপুরের কানার বাজার উপজেলার ডাকসিন বিলাসখান গ্রামের আলম খলিফার ছেলে রিপন খলিফা, নড়াইলের কালিয়া উপজেলার শুকতা গ্রামের রেজাউল শেখের ছেলে শহিদুল শেখ ও যশোর জেলার শার্শা উপজেলার চালতেবাড়িয়া গ্রামের আলমগীর কবিরের ছেলে আলামিন হোসেন।এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি যুবকদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনি সহায়তা দিতে জাস্টিন এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করবে।মানবাধিকার সংস্থা জাস্টিন এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার আব্দুল মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে তারা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যান। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থা দমদম জেল থেকে তাদের ছাড়িয়ে সেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park