1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের আতঙ্ক এসআই মেহেদী হাসান জুয়েলকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তা এসআই মেহেদী হাসান জুয়েলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচার। মাদক ব্যবসায়ীদের দমন অভিযানকে ব্যাহত করতে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল তার নামে ভিত্তিহীন তথ্য ও ভুয়া অভিযোগ একটি লাইসেন্স বিহীন ফেইসবুক পেইজে ছড়াচ্ছে বলে জানা গেছে।

ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, এসআই মেহেদী হাসান জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে গত কয়েক মাসে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ একাধিক মাদককারবারী গ্রেপ্তার হয়েছে। স্থানীয় জনগণ তাকে “মাদক ব্যবসায়ীদের আতঙ্ক” বলে আখ্যায়িত করেছেন।

তবে সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ও মাদক ব্যবসায়ীর পক্ষের লোকজন ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর পোস্ট দিয়ে সামাজিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
এ বিষয়ে এসআই মেহেদী হাসান জুয়েল বলেন,আমি দায়িত্ব পালন করছি আইনের প্রতি শ্রদ্ধা রেখে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই আমার পেশাগত দায়িত্ব। কেউ যদি মিথ্যা প্রচারণা চালায়, তা আইনি পথে মোকাবিলা করা হবে।

স্থানীয়রা জানান,এসআই মেহেদী হাসান জুয়েল একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা। তার বিরুদ্ধে করা অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হউক সেই সাথে মাদক নির্মূলে তার ভূমিকা অনন্য। এই ধরনের অপপ্রচার দিয়ে তাকে হেয় করা হচ্ছে—যা প্রকৃত দেশপ্রেমিক পুলিশের জন্য নিরুৎসাহমূলক।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park