1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

বেনাপোল সীমান্তে ভারত থেকে আসা ২০১.৫ কেজি ভায়াগ্রা জব্দ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৫১ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধিঃ মো মানিক হোসেন বাংলার চেতনা।

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) আটক করেছে বিজিবি।চোরাচালন ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপির বিশেষ টহলদল কর্তৃক গত ১৬ মে শুক্রবার রাতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বাজার সংলগ্ন রহমান চেম্বারের সামনে পাঁকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালীন এসএ পরিবহনে প্রেরণের নিমিত্তে ভ্যান যোগে চোরাকারবারীরা কিছু মালামাল নিয়ে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ০৪ বস্তা মালামাল ফেলে পালিয়ে যায়। উক্ত স্থান হতে বিজিবির টহলদল ২০১.৫ কেজি ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬০,৪৫,০০০/-(ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার)টাকা।এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park