1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বেনাপোল এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসার ছাত্র তামিম নিখোঁজ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন বাংলার চেতনা নিউজ।

বেনাপোল ১২ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া কিশোর তামিম। ছেলের সন্ধান চান অসহায় পিতা। ছেলেকে হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে পিতা আব্দুর রহমান। তার ছেলে মো. তামিম (১৪) বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকার এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসার ছাত্র।

জানা যায়, গত ১৯ জুন রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হতে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে তামিমের পিতা বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাদ্রাসা ছাত্র তামিমের অসহায় পিতা আব্দুর রহমান বলেন, আমার একমাত্র ছেলে তামিম বেনাপোলের কাগজপুকুর এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসায় গত এক বছর যাবত লেখাপড়া করে আসছে। গত ১৯ রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হতে সকলের অগোচরে বের হয়ে কোথায় চলে গেছে কেউ বলতে পারছে না। মাদ্রাসার সিসিটিভি ফুটেজে মাদ্রাসা থেকে বের হতে দেখা গেছে।

তিনি বলেন, আমার ছেলে বাড়িতে বা মাদ্রাসার আর ফিরে আসেনি। আমার পরিবারের সদস্যরা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ মিলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে ছেলের কোথাও সন্ধান পাওয়া যায়নি। আমার ছেলে কিছু দিন যাবত উক্ত মাদ্রাসায় লেখাপড়া করবে না বলে বিভিন্ন বায়না ধরত। আমার ধারনা আমার ছেলে মাদ্রাসায় পড়বে না বলে সকলের অগোচরে অন্য কোথাও চলে গেছে। আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমার খুঁজে পাওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করছি ।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রটির পিতা থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park