1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বেনাপোলে ভারতীয় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেন

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (২৬ মার্চ) রাতে গোপন সংবাদে বেনাপোল বিওপি, আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার ওষুধ, শাড়ি, তৈরি পোশাক, আতশবাজি, পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মোটরসাইকেলের ইঞ্জিন হেড এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। এসব পণ্যের মূল্য ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা। বেনাপোল কাস্টমসের গোডাউনে এগুলো জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনে। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশিয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park