1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বিশেষ কম্বিং অপারেশন’-এ বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ আখতার উদ্দিন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫২ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

খুলনা, ১৩ ফেব্রয়ারি ২০২৫: দেশের মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্যের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনায় নিয়োজিত রয়েছে। উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় ১০ মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল অপসারণে বাংলাদেশ নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সরকার কর্তৃক জারিকৃত ‘বিশেষ কম্বিং অপারেশন’ ৪টি ধাপে আগামী ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত চলমান থাকবে।

গত ০৯ ফেব্র“য়ারি ২০২৫ হতে বিশেষ কম্বিং অপারেশনের তৃতীয় ধাপ শুরু হয়েছে যা, আগামী ১৫ ফেব্রয়ারি ২০২৫ পর্যন্ত পরিচালিত হবে। অন্যান্য দিনের ন্যায় আজ বৃহস্পতিবার (১৩-০২-২৫) বিশেষ কম্বিং অপারেশনে খুলনা নৌ অঞ্চলের বরিশাল জেলা ও তৎসংলগ্ন এলাকা, চরমোনাই, কালাইর মোহনা, মেহেন্দীগঞ্জ, লাহারহাট, ইলিশা, উলানিয়া বাজার, বাগুরজা, লেগুনিয়া, কালিগঞ্জ, মেঘনা নদীতে নৌবাহিনী জাহাজ বানৌজা আখতার উদ্দিন ও বিভিন্ন ধরনের বোটের মাধ্যমে বিশেষ কম্বিং অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। এ সময়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। সেই সাথে অবৈধ জাল ব্যবহার বন্ধ করার লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এই অভিযানে বানৌজা আখতার উদ্দিনের বিশেষ টিম, জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

 

বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন নৌ অঞ্চলে অভিযান চালিয়ে গতকাল প্রায় ০৫ লক্ষ ৪৩ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল, মশারী জাল, চটজাল, টংজাল এবং ০৮টি বেহুন্দি ও অন্যান্য জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ০৪ কোটি ২০ লক্ষ ০২ হাজার। তৃতীয় ধাপে গতকাল পর্যন্ত প্রায় ৪০ লক্ষ ৪৮ হাজার ৮৫০ মিটার বিভিন্ন ধরনের জাল ও ৪১ টি বেহুন্দি জাল আটক করা হয়, যার বাজার মূল্য ৩০ কোটি ৫২ লক্ষ ৪১ হাজার ০৭ শত টাকা। উক্ত অভিযানে এ পর্যন্ত সর্বমোট ৮৫ কোটি ২২ লক্ষ ৪০ হাজার ১ শত টাকা মূল্যের অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। অভিযানে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বৈধ মৎস্য আহরণ নিশ্চিত করতে জেলেদের সচেতন হওয়ার আহবান জানানো হচ্ছে।উলে­খ্য, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, খুলনা, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় নৌবাহিনীর ১১টি জাহাজ ও উলে­খযোগ্য সংখ্যক বোটের মাধ্যমে জাতীয় মৎস্য সম্পদ সুরক্ষায় ‘বিশেষ কম্বিং অপারেশন’ পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park